February 22, 2026, 7:22 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট ডায়াবেটিক হসপিটালের কর্মচারী ও কর্মকর্তা পক্ষ থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা তাহিরপুরের চারাগাঁও সীমান্ত থেকে ইয়াবা কারবারি গ্রেফতার সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম জিবান সিলেটে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ এর নবনিযুক্ত সহকারী পরিচালক(প্রশাসন)ডাঃ মোঃ কামরুজ্জামান সাহেব এর সাথে সৌজন্য সাক্ষাৎ সড়কের নিরাপত্তা এবং সংলগ্ন বাজারসমুহের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে জাউয়াবাজারে হাইওয়ে পুলিশের ক্যাম্প স্থাপন দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা মাদক ও জুয়া থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ২৭ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল
বগুড়ার শিবগঞ্জে সামাজিক সংগঠন আপন এর উদ্যোগে মৌসুমি ফল উৎসব

বগুড়ার শিবগঞ্জে সামাজিক সংগঠন আপন এর উদ্যোগে মৌসুমি ফল উৎসব

বগুড়া প্রতিনিধি : জ্যৈষ্ঠ মাস মানেই নানা রঙ আর স্বাদের বাহারি সব ফলের সমাহার। এ সময় দেখা মেলে আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা ফল। এসব ফলের স্বাদ নিতে বগুড়া শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) আয়োজন করে ‘ মৌসুমি ফল উৎসব’। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে ফল উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ( শিবগঞ্জ- সোনাতলা) সার্কেল রবিউল ইসলাম।
আমাদের প্রয়াস নিরন্তর ( আপন) এর সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, আইসিটি কর্মকর্তা মাহফুজুর রহমান নয়ন, সাবেক কাউন্সিলর এসএম তাজুল ইসলাম, ইউপি সদস্য জহুরুল ইসলাম, আব্দুল হাকিম, ফাইমা আক্তার, আবুল কালাম আজাদ, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, উপজেরা মহিলাদলের সভাপতি মিনারা বেগম। আরো উপস্থিত ছিলেন, মোকামতলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজ্ব আলী, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সাজু মিয়া, এ ওয়ান টিভি উপজেলা প্রতিনিধি তৌহিদ মন্ডল, সাংবাদিক রাব্বি হাসান সুমন, আব্দুর রহমান নাহিদ, সোহানুর রহমান সিয়াম, আমাদের প্রয়াস নিরন্তর এর সদস্য প্রভাষক মাহফুজার রহমান, মনজুর রহমান, শাহিদুর ইসলাম, মোহাম্মদ আলী, শাহজাহান আলী, মশিউর রহমান মিল্লাত, আনারুল ইসলামসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com