June 21, 2026, 5:00 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ রোববার বেলা ১২টার দিকে উপজেলার বেতিল মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।

এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, ‘বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক ভ্যানযাত্রী মারা যায়। আহত আরও পাঁচ যাত্রীকে এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আরও দুইজন মারা যান।’

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, উপজেলার গোপরেখী পশ্চিমপাড়া গ্রামের আজিজ মাস্টারের ছেলে আব্দুল বাতেন (৩৪) ও আজুগাড়া গ্রামের কুদরত আলীর ছেলে ভ্যানচালক মোহাম্মদ আলী (২৫)


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com