September 19, 2026, 6:36 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বগুড়ায় নতুন ইজিবাইক নিয়ে সড়কে বাসের চাপায় মৃত্যু

বগুড়ায় নতুন ইজিবাইক নিয়ে সড়কে বাসের চাপায় মৃত্যু

গোলাম রব্বানী শিপন, বগুড়াঃ সপ্তাহ’র ব্যবধানে নতুন ইজিবাইক কিনে ছিলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের চল্লিশছত্র গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র রুহুল আমিন (৪৫)। তাও সংসারে সচ্ছলতা ফেরাতে জমি বন্ধক রেখে কিনে ছিলেন শখের ইজিবাইক। কিন্তু এ ইজিবাইকই যেন তার জীবনের কাল। সড়ক দুর্ঘটনায় চিরতরে নিভে গেল তার প্রাণ প্রদীপ। ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরের অদূরে মীর সীমান্ত দিগন্ত তেল পাম্পের সামনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টা ২২ মিনিটে কিচক বন্দর থেকে কয়েকজন যাত্রী নিয়ে আমতলী যাচ্ছিলেন ইজিবাইক চালক রুহুল আমিন।আমতলী বন্দরের অদূরে মীর সীমান্ত দিগন্ত ফিলিং স্টেশন অতিক্রম করার সময় বগুড়া থেকে কিচকগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশা কে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে চালক রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হয় আরও ২ জন। এরপর নিহত রুহুল আমিনের মরদেহ তার গ্রামের বাড়ী কিচক ইউনিয়নের চল্লিশছত্র গ্রামে পৌঁছিলে সেখানে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এবিষয়ে কুন্দরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ওসি আব্বাস আলী বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারন নিশ্চিত করে বাসটি আটকের চেষ্টা চলছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com