September 19, 2026, 6:37 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বগুড়া সেউজগাড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

বগুড়া সেউজগাড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির আয়োজনে এবং মেরিডিয়ান ফাইন্যান্স বগুড়া শাখার সহযোগিতায় রবিবার বিকেলে শহরের সেউজগাড়ি ইসকন মন্দির প্রাঙ্গনে ধর্ম, বর্ণ, নির্বিশেষে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে মানবসেবার ব্রত নিয়ে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে এলাকাতে মাদক, সন্ত্রাস সহ যেকোন অপরাধকে নির্মূল করতে জেলা পুলিশকে সহযোগিতা করতে অনুরোধ জানান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেব, মেরিডিয়ান ফাইন্যান্স বগুড়া শাখার ম্যানেজার ইলিয়াস হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী সাজেদুর রহমান শিপলু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সহ-সভাপতি সুজিত জয়সোয়াল ও দিপক রায় দিপু, সাধারণ সম্পাদক সুজিত কুমার তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখর রায় সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com