May 7, 2026, 12:56 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
বন্য হা‌তির আক্রমণে কৃষকের মৃত্যু

বন্য হা‌তির আক্রমণে কৃষকের মৃত্যু

বন্য হা‌তির আক্রমণে কামাল উ‌দ্দিন (৫২) না‌মে এক কৃষকের মৃত্যু  হয়েছে। শুক্রবার ভোররাতে উপ‌জেলার টংকাবতী ইউ‌নিয়‌নের কালাগইন্যা এলাকায় এ ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বন্য হাতির দল জ‌মির ধান খাওয়ার সময় বন্য হাতি তাড়াতে গেলে হা‌তির পা‌য়ে পিষ্ট হ‌য়ে মারা যান কামাল উ‌দ্দিন। তিনি কালাগইন্যা গ্রা‌মের মৃত আব্দুল আলীর পুত্র।

স্থানীয় ইউ‌পি সদস্য ‌মোহাম্মদ আব্বাস জানান, জ‌মির পাকা ধান খাওয়ার সময় বন্য হা‌তি তাড়া‌তে যান কৃষক কামাল। হা‌তি তেড়ে এলে পালা‌তে গি‌য়ে মা‌টি‌তে প‌ড়ে যান তিনি। এসময় পা‌য়ের নী‌চে পিষে তাকে মেরে ফেলে হাতি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সরোয়ার হো‌সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,কৃষক কামালের লাশ উদ্ধা‌রে ঘটনাস্থ‌লে গে‌ছে পু‌লিশ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com