June 21, 2026, 4:58 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
বাংলাদেশ আনসার ও ভিডিপি’র ক্রীড়াবিদদের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান

বাংলাদেশ আনসার ও ভিডিপি’র ক্রীড়াবিদদের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমীতে বাহিনীর ক্রীড়াবিদদের সংবর্ধনা ও প্রাইজমানি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ রবিবার বিকেলে বাহীনিটির মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বমোট ১৭৪ জন কৃতি খেলোয়ারদের মাঝে সংবর্ধনা ও ১৪,৮৩,০০০ ( চৌদ্দ লক্ষ তিরাশি হাজার) টাকা প্রাইজমানি প্রদান করেন।

বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রীড়াদল ২০১৭ সালে ৯টি জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহন করে ৭টিতে চ্যাম্পিয়ন, ১টিতে তয় ও ১টিতে ৫ম স্থান হওয়ার গৌরব অর্জন করে। বাহিনীর ক্রীড়াবিদরা মোট ৫২টি স্বর্ণ, ২১টি রৌপ্য ও ২৮টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। ক্রীড়াবিদদের এই সাফল্য ও অর্জনের জন্য তাদেরকে এ সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান করা হয়।

সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান অনুষ্ঠানে কৃতী ক্রীড়াবিদরা বাহিনীর মহাপরিচালকের কাছে বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরেন। পরে প্রধান অতিথি তাদের এ সাফল্যের দেশের ভাবমূর্তি উন্নতির লক্ষ্যে পৌঁেছছে। তিনি তাদের দাবি দাওয়া বিবেচনায় নিয়ে তা পূরণ করার আশ্বাস প্রদান করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: নুরুল আলম, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) এ কে এম মিজানুর রহমান, উপ-মহাপরিচালক, একাডেমি (অতিরিক্ত দায়িত্ব) সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ বাহিনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com