June 21, 2026, 8:24 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার পক্ষ থেকে আলেয়া ইকবাল চৌধুরীকে সংবর্ধনা প্রদান

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার পক্ষ থেকে আলেয়া ইকবাল চৌধুরীকে সংবর্ধনা প্রদান

সিলেটের আলোঃঃ    :
সিলেট মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও মানবাধিকার কর্মী আলেয়া ইকবাল চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় নগরীর সুবিদবাজারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট মহানগর শ্রমিক লীগের সহসাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি খালেদ হোসেন, সিলেট বিভাগ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনরঞ্জন তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সাজিদ রাসেল, সিলেট বিমান বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক তিনু, বশির আহমেদ, কয়েছ আহমেদ, নগরীর জিন্দাবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, মহানগর যুবলীগ নেতা বাবুল রহমান, আব্দুর শহিদ, আবু সাইদ, ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন অপু, মানবাধিকার কর্মী এমদাদুল হক জীবন, দিরাই ছাত্র কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ চোধুরী, দিরাই ভার্টিপাড়া ইয়াং সোসাইটি ক্লাবের সহ-সভাপতি ইমন আমজাদ চৌধুরী, মানবাধিকার কর্মী আকাশ, ৭ নম্বর ওয়ার্ড বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ইসতিয়াজ আহমেদ জনি, ৭ নম্বর ওয়ার্ড বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আবজল হোসেন প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com