September 19, 2026, 4:52 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বাংলাদেশ সফরে আসছেন ওআইসি’র মহাসচিব

বাংলাদেশ সফরে আসছেন ওআইসি’র মহাসচিব

সিলেটের আলো ডেস্ক : ওআইসি’র মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওথাইমিন চার দিনের সফরে আজ বুধবার রাতে ঢাকা আসছেন।

৫৭-দেশের ইসলামিক জোটের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেয়ার পর ইউসুফ বিনের এটাই প্রথম ঢাকা সফর। সফরে তিনি পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানকালে ওআইসির মহাসচিব রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। পরে তার সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হবে।

এদিকে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশ সফরের সময় মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা জনগোষ্ঠীদের সম্বন্ধে জানতে ওআইসির মহাসচিব কক্সবাজার জেলার উখিয়ায় কুতুপালংয়ের শরণার্থীশিবির ও আশপাশের এলাকা ঘুরে দেখবেন। তিনি সেখানে গিয়ে মিয়ানমারের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানাবেন।

কক্সবাজার সফরে গিয়ে তিনি সেখানকার স্থানীয় প্রশাসন ও মানবিক সহায়তাদানকারী আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে জানার সুযোগ পাবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

আগামী বছর অনুষ্ঠিতব্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম ওআইসি কাউন্সিল আয়োজনে বাংলাদেশ স্বাগতিক দেশ হওয়ায় এই সফর বাংলাদেশ-ওআইসি সচিবালয় সহযোগিতা ছাড়াও অন্যান্য দ্বিপক্ষীয় সহযোগিতার ব্যাপারে সহায়ক হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com