May 6, 2026, 6:17 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

Oplus_131072

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ( পিসিবি)। শান মাসুদের নেতৃত্বে ঢাকায় আসবে পাকিস্তানের টেস্ট দল। দলে রয়েছে চার নতুন মুখ— আব্দুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মোহাম্মদ গাজি।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের ১১ জন ক্রিকেটার দলে জায়গা ধরে রেখেছেন। তবে ছিটকে গেছেন আবরার আহমেদ, আসিফ আফ্রিদি, ফয়সাল আকরাম, কামরান গোলাম, আমির জামাল, রোহাইল নাজির ও আব্দুল্লাহ শফিক।

পাকিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সরফরাজ আহমেদ। তার অধীনে করাচিতে সিরিজের প্রস্তুতি ক্যাম্প করবে পাকিস্তান। ২৭ এপ্রিল শুরু হবে ক্যাম্প। ১ মে শেষ হবে ক্যাম্প, পরের দিন বাংলাদেশের উদ্দেশে রওনা হবে দল। টেস্ট স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে যারা পিএসএল খেলছেন, তারা তাদের দলের খেলা শেষে ক্যাম্পে নাম লিখবেন।

প্রথম টেস্ট শেরে-ই বাংলা শুরু হবে ৮ মে। দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। এই সিরিজ খেলতে পাকিস্তান দল ৩ মে ঢাকায় পা রাখবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com