June 21, 2026, 8:24 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
বাগমারায় ইউএনওর সহায়তা খাদ্য সামগ্রী পেলেন ৫০ দুঃস্থ পরিবার

বাগমারায় ইউএনওর সহায়তা খাদ্য সামগ্রী পেলেন ৫০ দুঃস্থ পরিবার

নাজিম হাসান,রাজশাহী থেকে : রাজশাহীর বাগমারার উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা লকডাউনে অসহায় হয়ে পড়া দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ উপস্থিত থেকে এই সরকারী ত্রান সামগ্রী বিতারন করেন। এসময় প্রত্যেকজনকে চাল, ডাল, লবন, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট দেওয়া হয়। উপজেলার বিভিন্ন এলাকার ৫০জনের মধ্যে মঙ্গলবার এই সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য করোনাকালে লকডাউনে বেকার হয়ে পড়া অসহায় ও দুঃস্থদের শনাক্ত করে তাঁদের সহায়তা দেওয়া হয়েছে। ত্রাণ পেয়ে খুশি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নন্দনপুর গ্রামের খোকা ফকির (৬৩) বলেন, তাঁর স্ত্রী পক্ষাঘাতগ্রস্ত রোগি। তিনি চলাফেরা করতে পারেন না। তিনি দিনমুজুরি হিসাবে কাজ করলেও লকডাউনে বেকার। তাই বাধ্য হয়ে স্থানীয় একজন সাংবাদিকের পরামর্শে ইউএনওর কাছে এসেছেন। পরে তাঁকে একবস্তা খাবার দেওয়া হয়েছে। উপজেলার মচমইল গ্রামের জাহাঙ্গীর আলম নামের আরেক দিনমুজুর জানান, লকডাউনে তিনি আর কাজ পাচ্ছেন না। বাধ্য হয়ে ইউএনও এর কাছে এসে এক বস্তা খাদ্য সহায়তা পেয়েছেন। বস্তার ভেতরে চাল, ডাল, তেল, লবন, মরিচ ও মসলা রয়েছে বলে জানাগেছে। এবিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, করোনা ভাইরাসের শাটডাউনে কর্মহীন হয়ে পড়া ৫০জন অসহায় পরিবারকে সরকারি ভাবে চাল, ডাল, লবন, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট সহায়তা করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com