September 19, 2026, 7:03 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বালাগঞ্জে ধান চুরিতে বাঁধা দেয়ার হামলা, থানায় মামলা

বালাগঞ্জে ধান চুরিতে বাঁধা দেয়ার হামলা, থানায় মামলা

বালাগঞ্জে ধান চুরিতে বাঁধা দেয়ার হামলা, থানায় মামলা

সিলেটের বালাগঞ্জে প্রকাশ্য দিবালোকে এক কৃষকের জমি থেকে ধান কেটে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় দুইজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে এঘটনা প্রেক্ষিতে ভুক্তভোগী কৃষক বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের মৃত খন্দকার আব্দুর জব্বারের পুত্র
খন্দকার আবুল কালাম (৬০) বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৫, তারিখ : ১৭.০৩.২০২৫।

মামলার আসামীরা হলেন- বালাগঞ্জ উপজেলার তালতলা গ্রামের মৃত দেলোয়ার আলীর পুত্র চঞ্চল মিয়া (৫০) ও ছুরত আলীর পুত্র শিপন মিয়া (৪০)

মামলার এজহার সূত্রে জানা যায়, খন্দকার আবুল কালামের সাথে দীর্ঘ দিন থেকে চঞ্চল মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে গত বুধবার বিকেল ৩টার দিকে কালামের জমির ধান কেটে নিতে শুরু করেন চঞ্চল মিয়া সহ তার লোকজন। এসময় খবর পেয়ে ধান চুরিতে বাঁধা দিলে চঞ্চল মিয়া দলবল নিয়ে কালামের উপর হামলা চালান। এসময় কালাম বাঁচার জন্য চিৎকার করলে একই গ্রামের আব্দুল মতিনের পুত্র নাহিদ এগিয়ে আসলে তার উপরও হামলা চালান চঞ্চল। এতে নাহিদ ও কালাম আহত হন। গুরুতর আহত নাহিদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবুল কালামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com