September 19, 2026, 8:57 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নে সালিশ বৈঠকে এক ব্যক্তি খুন

বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নে সালিশ বৈঠকে এক ব্যক্তি খুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নে একটি সালিশ বৈঠকে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত ব্যক্তি একই গ্রামের আনজব উল্লাহ (৬০)।

বুধবার রাত ৯টার দিকে ইউনিয়নের হরিশ্যাম গ্রামের নুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত কয়েকদিন আগে ইউনিয়নের সাবেক মেম্বার আহমদের জমিতে শ্রমিক হিসেবে ধান রোপন করতে যান আনজব উল্লাহসহ কয়েকজন। কিন্তু জমিতে পানি বেশী থাকায় তারা ধান রোপনে অনীহা প্রকাশ করেন, কিন্তু আহমদ মেম্বার তাদেরকে ধান রোপন করতে জোর করলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

এ ঘটনা সমাধানের লক্ষ্যে বুধবার রাতে গ্রামের নুর মিয়ার বাড়িতে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশের এক পর্যায়ে আহমদ মেম্বারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আনজব উল্লাহকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com