September 19, 2026, 8:41 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বাহুবলে সভায় হামলা, এমপি কেয়া চৌধুরী আইসিইউতে

বাহুবলে সভায় হামলা, এমপি কেয়া চৌধুরী আইসিইউতে

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে হবিগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর একটি সভায় শুক্রবার সন্ধ্যায় হামলা চালিয়েছে আওয়ামী লীগের একটি গ্রুপ। হামলায় কেয়া চৌধুরী আহত হন। এরপর সন্ধ্যায় আরেকটি পথসভায় হামলার বর্ণনাকালে সভামঞ্চে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।

এরপর তাকে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে রাত সাড়ে ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ওসমানী মেডিকেলের আইসিইউতে আছেন।

জানা যায়- শুক্রবার বিকালে বাহুবল উপজেলার মিরপুর বেদেপল্লিতে সমাজসেবার চেক ও বয়স্ক ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানের এক পর্যায়ে বাহুবল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারা মিয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি অভিযোগে এনে বাধা প্রদান করেন। এসময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে এমপি কেয়া ও তারা মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় মঞ্চ ভাংচুর ও মাইক ছিনিয়ে নেয়া হয়। হামলায় কেয়া চৌধুরী আহত হন।

এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় মিরপুর বাজারে চৌমুহনায় প্রতিবাদ সভার আয়োজন করে কেয়া চৌধুরীর অনুসারীরা। সভায় তিনি বক্তব্য প্রদনকালে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। এরপর তাকে দ্রুত বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হলে রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে বাহুবল উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান তারা মিয়া বলেন, কেয়া চৌধুরীর ওপর হামলা করা হয়নি। বরং গত উপনির্বাচনে কেয়া চৌধুরী নৌকার বিরোধিতা করায় আজ নেতার্কর্মীদের রোষানলে পড়েছেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান- মিরপুর বেদেপল্লিতে সমাবেশে দুপক্ষের মধ্যে ঝামেলা হয়। পরে আরেকটি সভায় বক্তৃতা দেয়ার সময় এমপি কেয়া চৌধুরী অসুস্থ হয়ে পড়েন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com