August 5, 2026, 9:40 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
বায়ান্ন টেলিভিশন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন নূরুদ্দীন রাসেল

বায়ান্ন টেলিভিশন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন নূরুদ্দীন রাসেল

             সিলেটের আলো :: বাংলাদেশের জনপ্রিয় আইপি চ্যানেল “বায়ান্ন টেলিভিশন” এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন কবি নূরুদ্দীন রাসেল।চ্যানেলের ফাউন্ডার চেয়ারম্যান রজত কান্তি চক্রবর্তী এ নিয়োগ প্রদান করেন।তিনি ইতিপূর্বে ক্রমান্বয়ে এই চ্যানেলের সিলেট ব্যুরো প্রধান,প্রধান বার্তা সম্পাদক ও প্রধান নির্বাহী হিসেবে নিষ্ঠা,সততা ও কর্মদক্ষতার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ দায়িত্বগুলো পালন করেছেন।

তিনি বর্তমানে সিলেটের জনপ্রিয় দৈনিক আলোকিত সিলেট পত্রিকার প্রধান প্রতিবেদক,জাতীয় দৈনিক বাংলার বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক,সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর ব্যবস্থাপনা সম্পাদক,স্বরবর্ণ ডটকম’র প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সিলেট জেলা অনলাইন প্রেসক্লাব,বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় কমিটি ও স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

বায়ান্ন টেলিভিশন/সংবাদ সংক্রান্ত ব্যাপারে তাঁর সাথে ০১৭১৮০৬১৩১৪ নাম্বারে যোগাযোগ করার অনুরুধ জানানো হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com