June 21, 2026, 3:53 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
বিএনপি সিলেটের জনগনকে  সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে: লুনা

বিএনপি সিলেটের জনগনকে  সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে: লুনা

সিলেটের আলো::

শুক্রবার (১৩ জুলাই ২০১৮ ইংরেজী) রাতে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান কার্যালয়ে জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দলের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তাহসীনা রুশদীর লুনা এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আমরা কোন অন্যায়কে প্রশয় দেবো না। যেখানেই অন্যায় হবে সেখানেই বিএনপির সৈনিকরা রুখে দাঁড়াবে। তিনি আসন্ন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সাহস ও ধৈর্য্যরে সাথে মোকাবেলা করার জন্য পরামর্শ দেন।

মতবিনিময় কালে মেয়র প্রার্থী আরিফুল হক ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাসিম হোসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানসহ আরও অনেকে।

মো; ফরিদ আহমদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক সোরমান আলী, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া, সৈয়দ সামছুল হক, লিমন মিয়া, জুমেল ইসলাম জুমেল, মাসুক এলাহী চৌধুরী, মানিক মিয়া, নুরুল ইসলাম বাচ্চু, স্বপন ইসলাম, লিটন আহমদ চৌধুরী, মুক্তার আহমদ, আবদুল গফুর, ওলি আহমদসহ আরও অনেকে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com