November 4, 2026, 9:44 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
বিভিন্ন আবাসিক হোটেলে ডিবি পুলিশ অভিযানে পতিতাসহ ১১

বিভিন্ন আবাসিক হোটেলে ডিবি পুলিশ অভিযানে পতিতাসহ ১১

সিলেটের আলো :: সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারী পতিতাসহ ১১ জনকে আটক করেছে। সোমবার দুপুর সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চলিয়ে তাদের আটক করে।

 

অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) এর সহকারী কমিশনার জুবের আহমদ পিপিএম। জানা যায়, নগরের আজদ হোটেল ও হোটেল এলাহীতে অভিযানে যায় ডিবি পুলিশ। এ সময় লালবাজারস্থ আজদ হোটেল থেকে বিয়ানীবাজারের মৃত ছিদ্দিক মিয়ার পুত্র রাজু আহমদ (২৮), জৈন্তাপুরের মনির হোসেনের পুত্র আব্দুল মালিক (২২), দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামের সেলিম মিয়ার পুত্র হাবিবুর রহমান (২৯), জগন্নাথপুরের খামারখাল গ্রামের মৃত মছরুব উল্লাহ’র পুত্র মোঃ আবুল কালাম (৪০), জিলু মিয়া’র পুত্র রেজা আহমদ (৩০), সোহাগ মিয়া’র পুত্র মোঃ দিলাল হোসেন (২৭)। কানাইঘাট উপজেলার চরকবাজার গ্রামের আলতাফ মিয়া’র মেয়ে সোমা আক্তার (২০), লক্ষীপুর জেলার মিঠাদিলের মিলন গাজী’র স্ত্রী মোছা: ইভা আক্তার (২২), ছাতকের সুতারখালি’র সুমন মিয়া’র স্ত্রী শারমিন আক্তার (২৬), মৌলভীবাজারের কুলাউড়ার কাউকাপনের আব্দুল বাছিতের স্ত্রী আয়েশা সিদ্দিকা (২৩), বরিশাল জেলার বানারিপাড়া বাইশসিড়ি গ্রামের মনোয়ারের স্ত্রী রোকেয়া (৩৮) আটক করা হয়


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com