June 21, 2026, 11:40 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
বিয়ে করে বরখাস্ত হলেন সরকারি কর্মকর্তা

বিয়ে করে বরখাস্ত হলেন সরকারি কর্মকর্তা

সিলেটের আলো  :: করোনাভাইরাস সংক্রমণ ব্যাপকতার মধ্যে লকডাউন পরিস্থিতিতে বিয়ে করা নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তাকে বরখাস্ত করে ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আমিনপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন কবির দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন গত ৭ এপ্রিল একই উপজেলার সনমান্দি ইউনিয়নে গিয়ে বিবাহের উদ্দেশ্যে জনসমাগম করেছেন।
এতে আরও বলা হয়, এ কার্যক্রম বর্তমান আইন ও সরকারি চাকরিবিধি পরিপন্থী বিধায় তাকে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ১২ মোতাবেক চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি প্রচলিত বিধি মোতাবেক চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের সময় খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সনমান্দি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারকে বিয়ে করেন শাহীন কবির। তার বরযাত্রায় অংশ নেন ৭০ জন। বিয়েবাড়িতে ধুমধাম করে খাওয়া-দাওয়া সেরে কাজি ডেকে বিয়ে পড়ানো হয়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে করোনাভাইরাসের এ সময় বিয়ের আয়োজন করায় বরপক্ষকে অপদস্থ করেন। এক পর্যায়ে শাহীন কবির ও তার সঙ্গে অতিথি হয়ে আসা বরযাত্রীরা কনে নাদিয়া আক্তারকে রেখে দ্রুত এলাকা ছাড়েন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com