November 4, 2026, 4:00 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের ঢেউটিন বিতরণ

বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকের ঢেউটিন বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি : উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে নাড়ির টানে প্রবাসীরা দেশের অসহায়-বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি এসব মানুষের পাশে সাহায্যের হাত প্রসারিত করে দাঁড়াতে হবে সর্বস্থরের জনসাধারণকে। প্রবাসীদের পাশাপাশি এলাকার বিত্তবানদের এলাকার হত-দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহবান জানান তিনি।

তিনি গতকাল সোমবার বিকেলে ক্সে ‘অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ইউনিয়ন পরিষদের হল রুমে ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

ট্রাস্টের ভাইস চেয়ারম্যানের আবদুল হামিদের সভাপতিত্বে ও রিপন মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সাবেক চেয়ারম্যান সামছুজ্জামান সমছু, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, ট্রাস্টের রিলিজিয়াস সেক্রেটারী হাবিবুর রহমান, ট্রাস্টি সুরমান আলী সুমন, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রব মেম্বার, বর্তমান প্যানেল চেয়ারম্যান-২ শায়েকুর রহমান সায়েক, অলংকারী ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্টার মাওলানা আবদুল ওয়াদুদ, ইছহাক একাডেমির চেয়ারম্যান মোজাহিদুর রহমান, যুবদল নেতা সাইদুর রহমান রাজু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শানুর আলী।

ট্রাস্টের চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল ১ জন, ট্রাস্টি রফিক মিয়া ২ জন, আবদুল হামিদ ১ জন ও রিপন মিয়া ১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার আলতাবুর রহমান, রিয়াজ উদ্দিন, দুলাল মিয়া, সিরাজ উদ্দিন, সাবেক মেম্বার রফিকুল ইসলাম, মর্তুজ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, সংগঠক আলাল আহমদ, সুমন মিয়া, আবদুর রব সরকার, আবদুস সালাম, তাহির মিয়া, কয়েছ মিয়া প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com