August 5, 2026, 10:01 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
বিশ্বনাথে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্বনাথে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

 

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা গতকাল সোমবার সকালে বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। সভায় উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে ব্যাপক আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জালাল হোসাইন, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, সমাজ সেবা কর্মকর্তা আবু ইউসুফ, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, ব্লাস্টের উপজেলা সমন্বয়কারী গীতা রাণী মোদক, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মধু মিয়া, ইউপি সদস্যা জাহানারা বেগম।

সভায় মাদক-জুয়া পুরোপুরি বন্ধ করতে সকলের সার্বিক সহযোগী চান ওসি। বিশ্বনাথ নতুন বাজার ব্যাংক পাড়ায় চুরি’সহ অপরাধ দমনে আবারও সিসি ক্যামেরা স্থাপনের দাবি করেন বক্তারা। জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধে উপজেলার সর্বস্থরের জনসাধারণকে স্বজাগ দৃষ্টি রাখার আহবান করা হয়। বাসা ভাড়া প্রদানের ক্ষেত্রে ভাড়াটিয়াদের তথ্য ভালো করে যাচাই করে ভাড়া প্রদানের কথাও বলা হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com