June 21, 2026, 8:27 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
বিশ্বনাথে বসত ঘরে প্রবেশ করে বৃদ্ধকে হত্যার চেষ্ঠা

বিশ্বনাথে বসত ঘরে প্রবেশ করে বৃদ্ধকে হত্যার চেষ্ঠা

 

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরুদের জের ধরে বসত ঘরে প্রবেশ করে বৃদ্ধকে হত্যার চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তর মিরেরচর গ্রামে সোমবার ভোররাতে ঘটনাটি সংগঠিত হয়েছে। রামদা দিয়ে ১১ সন্তানের জনক বৃদ্ধ খুর্শিদ আলী (৯৫)’র গলার বেশ কিছু অংশ কেটে পেলেছে ঘাতক রুবেল আহমদ (২২)। সে (রুবেল) একই গ্রামের মৃত হাজী আপ্তাব আলীর পুত্র। এদিকে গূরুত্বর আহত অবস্থায় খুর্শিদ আলী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সোমবার ভোরে ফজর নামাজ পড়ার জন্য অজু করতে বের হন খুর্শিদ আলীর স্ত্রী। ওই ফাঁকে রামদা হাতে ঘরের ভিতরে প্রবেশ করে রুবেল। ঘরে প্রবেশ ঘরে খুর্শিদ আলীকে হত্যার উদ্দেশ্যে তার (খুর্শিদ) গলা কাটতে থাকে। অজু শেষ করে খুর্শিদ আলীর স্ত্রী ঘরে প্রবেশ করে এমন অবস্থা দেখে চিৎকার করেন। চিৎকার শুনে বৃদ্ধের ছেলে-নাতিরা ছুটে আসতে দেখে রুবেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খুর্শিদ আলীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রুবেলকে পেয়ে তার (রুবেল) আতœীয়-স্বজন তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন বলে জানা গেছে।

এব্যাপারে খুর্শিদ আলীর পুত্র আছাব আলী বলেন, চলাচলের রাস্তা নিয়ে তাদের (রুবেল গং) সাথে দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ চলে আসছে। এরই মধ্যে আবার আজ (সোমবার) রামদা দিয়ে আমার পিতাকে গলা কেটে হত্যার চেষ্ঠা করেছে। হঠাৎ করে কি জন্য এমনটি করল আমি জানি না?

ঘটনায় সত্যতা ও আতœীয়-স্বজন কর্তৃক রুবেলকে পুলিশের কাছে সোপর্দ করার স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, এব্যাপারে আহত খুর্শিদ আলীর পুত্র আছাব আলী বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com