September 20, 2026, 5:53 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বিশ্বনাথে বাসের ধাক্কায় সিএনজি যাত্রীসহ আহত ৬

বিশ্বনাথে বাসের ধাক্কায় সিএনজি যাত্রীসহ আহত ৬

বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুটি সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত একটি রিকশার ৬ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারের ব্রীজের মুখে এঘটনা ঘটে। আহতরা হলেন-সিএনজি চািিলত অটোরিকশা চালক আলী নূর (২৬), বাটারী চালিত রিকশা চালক আলীম উদ্দিন (৫২), সিএনসি গাড়ির যাত্রী আছিয়া খাতুন (৫৫), তার ছেলে জাফরিন মিয়া (৩৫), মেয়ে খাদিজা বেগম (১৩), মরিয়ম বেগম (৬)। আহতরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে, রবিবার বিকেলে বিশ্বনাথের টুকেরবাজার থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ড-১৪.২৫১০) সিংগেরকাছ বাজারের ব্রীজের ওপর আসামাত্রই ব্রেকফেল করে ব্রীজের সামনে থাকা দুটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারী চালিত রিকশা চালকসহ অনন্ত ৬জন আহত হয়েছেন। এসময় একটি অটোরিকশা ও ব্যাটারী চালিত রিকশা দুমড়ে-মুছড়ে যায়।
সড়ক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য ইরন মিয়া বলেন, গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে প্রেরণ করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com