September 19, 2026, 4:49 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বিশ্বনাথে ভিটামিন ‘এ’ প্লাস উপলক্ষে অবহিতকরণ সভা

বিশ্বনাথে ভিটামিন ‘এ’ প্লাস উপলক্ষে অবহিতকরণ সভা

????????????????????????????????????

বিশ্বনাথ প্রতিনিধি : আগামী ৫ আগষ্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বনাথে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রোমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জালাল হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, সুচনা প্রকল্পের কো-অডিনেটর মোছাব্বির হোসেন, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি প্রবীর কান্দি দে পিংকু, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্স মসজিদের ইমামন মাওলানা হাবিবুর রহমান ও গীতা পাঠ স্বাস্থ্য পরিদর্শক নন্দ লাল চন্দ।
উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী আব্দুল জলিল, অফিস সহকারী আলী আহমদ, মুহিবুর রহমান, রিজন কুমার প্রমুখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com