May 7, 2026, 10:30 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
বিশ্বনাথে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এমসি কলেজের শিক্ষার্থী শোভন নন্দী (১৭) নিহত

বিশ্বনাথে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এমসি কলেজের শিক্ষার্থী শোভন নন্দী (১৭) নিহত

বিশ্বনাথে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এমসি কলেজের শিক্ষার্থী শোভন নন্দী (১৭) নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আকাশ ঘোষ (১৭) নামে এমসি কলেজের আরেক শিক্ষার্থী।

সোমবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার দিঘলী কাজিবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বিশ্বনাথ থানার ওসি মো. শামীম মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মোটরসাইকেলযোগে কলেজে আসছিলেন এমসি কলেজের ছাত্র দিঘলী গ্রামের সুভাষ নন্দীর ছেলে শোভন নন্দী ও একই এলাকার আনন্দ ঘোষের ছেলে আকাশ ঘোষ। মোটরসাইকেলটি কাজিবাড়ি এলাকায় আসামাত্র একটি লেগুনা তাদেরকে ধাক্কা দেয়। এসময় তাদের মোটরসাইকেলসহ তারা নিচে পড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হয়।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা শোভন নন্দীকে মৃত ঘোষণা করেন। অপর আহত আকাশ ঘোষ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com