June 21, 2026, 8:02 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
বিশ্বনাথে ৪ চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা

বিশ্বনাথে ৪ চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা

বিশ্বনাথ প্রতিনিধি :: এ সময় তাদের কাছ থেকে ১টি চোরাই গরু ও চুরিতে ব্যবহৃত অটোরিকশা সিএনজি (সাজিদুল রাকিবুল পরিবহণ সিলেট থ ১৩-০১৭৪) আটক করা হয়।

আটকৃতরা হলো- দক্ষিণ সুরমা উপজেলার কানুয়া গ্রামের আরব আলীর ছেলে শাব্বির আহমদ (২৮), তেতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে সুহেব মিয়া (২০), একই গ্রামের আনা মিয়া ছেলে অটোরিকশা চালক রুমন মিয়া (১৯) ও মোগলবাজার থানার ডংগশ্রী গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে জাবেদ আহমদ (২০)।

জানা গেছে, উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের লিলু মিয়া একটি গরু শুক্রবার সকালে গ্রামের পার্শ্ববর্তি লাইসিয়াম একাডেমীর সম্মুখের একটি জমিতে ঘাস খাওয়ার জন্য রেখে যান। সকাল ১১টায় ওই গরুটি সিএনজি অটোরিকশা গাড়িতে করে আটককৃতরা নিয়ে যেতে চাইলে তা দেখতে পায় কয়েকজন শিশু।

এসময় স্থানীয় বন্ধুয়া চৌরাস্তা মোড়ে স্থানীয় জনতা হাতেনাতে গরু ও গাড়ি’সহ ৪ চোরকে আটক করেন। এরপর জনতা আটকতৃদেরকে উত্তমমধ্যম দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করলে থানার এসআই নবী হোসেন চোরাইকৃত গরু ও চুরিতে ব্যবহৃত অটোরিকশ’সহ আটককৃতদের থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com