November 4, 2026, 3:59 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
বিশ্বনাথ ইউনিয়ন তালামীযের কাউন্সিল সম্পন্

বিশ্বনাথ ইউনিয়ন তালামীযের কাউন্সিল সম্পন্

বিশ্বনাথ প্রতিনিধি : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ দক্ষিণ উপজেলার আওতাধীন বিশ্বনাথ ইউনিয়নের কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত সোমবার বাদ আসর উপজেলা আল-ইসলাহ কার্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

শাহেদ আহমদ শিপুর সভাপতিত্বে ও বায়েজিদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা হাবিবুর রহমান লিটু। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হেলাল আহমদ সেবুল, সহ-নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের প্রচার সম্পাদক হোসাইন আহমদ রাজন। কাউন্সিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল্লাহ আল ফরায়েজী।

সভায় সর্বসম্মতিক্রমে লাহিন আহমদকে সভাপতি ও বায়োজিদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফরায়েজী, প্রচার সম্পাদক আহমদ হাসান, সহ-প্রচার সম্পাদক মারুফ আহমদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, অফিস সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-অফিস সম্পাদক পারভেজ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আজমল হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক সুহেল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল আহমদ, সহ- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আল-আসাদ, সদস্য ইমু আহমদ, ইয়াছিন আহমদ, উজ্জল আহমদ, সাইদুল ইসলাম, ইকবাল হোসেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com