September 20, 2026, 6:05 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আলী আত্মহত্যা

বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আলী আত্মহত্যা

সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শিপন আলী (২৫) আত্মহত্যা করেছে। সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দুর্যাকাপন গ্রামের ফজর আলীর ছেলে। সোমবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলা সদরের টিএনটি রোডস্থ একটি বাসায় সে আত্মহত্যা করেছে বলে জানাযায়। প্রেমিকার সঙ্গে অভিমান করে সে আত্মহত‌্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য জানান, শিপন আলী সোমবার রাতে এক বন্ধুর বাসায় খাবার খেয়ে উপজেলা সদরের টিএনটি রোডস্থ তার বোনের ভাড়াটিয়ে বাসায় চলে যায়। বোনের বাসা একা থাকায় রাতে সে সেখানে অবস্থান করে এবং মোবাইল ফোনে তার প্রেকিকার সঙ্গে কথা বলতে থাকে। একপর্যায়ে সে গলায় কাপড় পেছিয়ে আত্মহত্যা করে। রাত সাড়ে ১১টায় একটি অপরিচিত নাম্বার থেকে শিপন মিয়ার ভাই ওমান যাত্রী লিটন মিয়াকে (ঢাকা বিমান বন্দরে অবস্থানরত) একটি মেয়ে ফোন করে বলে শিপন আত্মহত্যা করেছে। এই সংবাদটি সাথে সাথে লিটন তার পরিবারের সদস্যদের জানান। খবর পেয়ে স্থানীয় লোকজনদের সহযোগীতায় থানা পুলিশ বাসার দরজা ভেঙে শিপনকে উদ্ধার করে। এরপর শিপন মিয়াকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে প্রেমিকার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে। এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামীম মূসা বলেন, ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com