June 21, 2026, 11:07 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
বিশ্বনাথ প্রেসক্লাবে জামাল-প্রনঞ্জয়-শিপন পুনরায় নির্বাচিত

বিশ্বনাথ প্রেসক্লাবে জামাল-প্রনঞ্জয়-শিপন পুনরায় নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ : বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন। এরপর ব্যাপক আলোচনা সাপেক্ষ প্রেসক্লাবের আগামী দিনের কার্যক্রমের ব্যাপারে নানান সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পদে প্রনঞ্জয় বৈদ্য অপু ও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী শিপনকে পুনঃনির্বাচিত করে প্রেসক্লাবের ২০১৭-১৮ সেশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক পদে এমদাদুর রহমান মিলাদ, কার্যকরী সদস্য পদে মিজানুর রহমান মিজান ও রফিকুল ইসলাম জুবায়েরকে পুনঃনির্বাচিত করা হয়।

বার্ষিক সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য নুর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com