June 21, 2026, 12:47 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ সিলেট শহরের ১৭টি কেন্দ্রে “এ” ইউনিটের পরীক্ষা শুরু

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ সিলেট শহরের ১৭টি কেন্দ্রে “এ” ইউনিটের পরীক্ষা শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে।। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়।বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ সিলেট শহরের ১৭টি কেন্দ্রে “এ” ইউনিটের পরীক্ষা শুরু হয়। এদিকে দুপুর আড়াইটায় ৩৫টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে।

ভর্তি পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসন।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল গনি জানান, ‘ভর্তি পরীক্ষার দিন পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং জালিয়াতি ও বিশৃঙ্খলা ঠেকাতে সহকারী কমিশনার মো.ইশতিয়াক ইমন ও শেখ জাহিদ হাসান প্রিন্সের নেতৃত্বে দুটি মোবাইল কোর্ট পরিচালিত হবে নগরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে।

এদিকে ‘এ’ ইউনিটের পরীক্ষা শেষে শাবি ছাত্রলীগ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে।

উল্লেখ্য, এবছর ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ৩৩জন শিক্ষার্থী যার মধ্যে “এ” ইউনিটে ৬১৩টি ও “বি” ইউনিটে ৯৮০টিসহ সর্বমোট ১৫৯৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৫২ হাজার ২৭৯জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com