November 4, 2026, 6:17 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ সিলেট শহরের ১৭টি কেন্দ্রে “এ” ইউনিটের পরীক্ষা শুরু হয়

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ সিলেট শহরের ১৭টি কেন্দ্রে “এ” ইউনিটের পরীক্ষা শুরু হয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে।। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ সিলেট শহরের ১৭টি কেন্দ্রে “এ” ইউনিটের পরীক্ষা শুরু হয়। এদিকে দুপুর আড়াইটায় ৩৫টি কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হবে।

ভর্তি পরীক্ষাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসন।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল গনি জানান, ‘ভর্তি পরীক্ষার দিন পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং জালিয়াতি ও বিশৃঙ্খলা ঠেকাতে সহকারী কমিশনার মো.ইশতিয়াক ইমন ও শেখ জাহিদ হাসান প্রিন্সের নেতৃত্বে দুটি মোবাইল কোর্ট পরিচালিত হবে নগরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে।

এদিকে ‘এ’ ইউনিটের পরীক্ষা শেষে শাবি ছাত্রলীগ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে।

উল্লেখ্য, এবছর ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ৩৩জন শিক্ষার্থী যার মধ্যে “এ” ইউনিটে ৬১৩টি ও “বি” ইউনিটে ৯৮০টিসহ সর্বমোট ১৫৯৩টি আসনের বিপরীতে আবেদন করেছে ৫২ হাজার ২৭৯জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com