June 21, 2026, 2:48 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
বিয়ের আংটিও রয়েছে আঙুলে, নেই শুধু মানুষটি

বিয়ের আংটিও রয়েছে আঙুলে, নেই শুধু মানুষটি


মাত্র ১৩ দিন হল বিয়ে হয়েছে আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের। সবার কাছে বিদায় নিয়ে সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে হানিমুনের উদ্দেশে বাসা থেকে বের হন তারা।
ঢাকার শাহজালাল বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানে উঠেন। সময়মতো কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরেও পৌঁছান। কিন্তু বিধিবাম অবতরণের সময় বিধ্বস্ত হয় বিমান। বিমানেই প্রাণ হারান এ নবদম্পতি।
মঙ্গলবার নিহত আঁখি মনির বন্ধু কুশল ইয়াসির এ তথ্য জানান। তিনি বলেন, নিহত নবদম্পতি আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের বাসা রাজধানীর মহাখালীতে। গত ২৮ ফেব্রুয়ারি হলুদ আর ৩ মার্চ রিসেপশন হয় আঁখি মনি ও মিনহাজ বিন নাসিরের। জাঁকজমকপূর্ণ ওই অনুষ্ঠানের পর পরিবারের উদ্যোগে তাদের নেপালে হানিমুনে পাঠানো হয়।
কুশল জানান, কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার পর আঁখি ও মিনহাজের মোবাইল ফোন থেকেই দেশে তাদের মৃত্যুর খবর আসে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com