November 4, 2026, 1:16 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
বেলুনে করে দেশ পাড়ি দিল করোনা!

বেলুনে করে দেশ পাড়ি দিল করোনা!

 

সিলেটেরআলো ডেস্কঃ
দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত দিয়ে বেলুনে করে আসা বস্তু স্পর্শ করার কারণেই উত্তর কোরিয়ায় করোনা ছড়িয়েছে বলে দাবি দেশটির।

উত্তর কোরিয়ার সরকারি তদন্তে এ তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম।

দেশটির দাবি, গত এপ্রিলে গোড়ায় ইফো-রি পাহাড়ে এসে পড়া অজ্ঞাত কিছু বস্তু খুঁজে পাবার পর ১৮ বছর বয়সী একজন সৈনিক এবং তার পাঁচ বছরের সন্তান করোনায় আক্রান্ত হোন। এরপর থেকে উত্তর কোরিয়ায় করোনা দ্রুত ছড়িয়ে পড়েছে।

বিবিসির তথ্য মতে, উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া ব্যক্তি ও অধিকারকর্মীরা বহু বছর ধরে সীমান্ত দিয়ে বেলুনে করে বিভিন্ন লিফলেট, প্রচারপত্র ও মানবিক সহায়তা পাঠিয়ে আসছে। তবে হঠাৎ করেই উত্তর কোরিয়া বেলুনে করে করোনা ছড়িয়ে পড়ার দাবি করছে। যদিও দক্ষিণ কোরিয়া বলছে, এভাবে সীমান্ত পার হয়ে করোনা চলে যাওয়া ‘একেবারেই অসম্ভব’।

এ দিকে জনগণকে সতর্ক করে উত্তর কোরিয়া জানিয়েছে, বাতাসে কিংবা অন্য কোনো আবহাওয়াজনিত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় কোনো বহিরাগত বস্তু বা বেলুন এলে তা সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে।

উত্তর কোরিয়া বিশেষজ্ঞ অধ্যাপক লিম ইউলচুল বলছেন, চীনে করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরও দেশটির সঙ্গে উত্তর কোরিয়ার মালবাহী ট্রেনের চলাচল শুরু হয়। এ অবস্থায় চীন থেকে উত্তর কোরিয়ায় করোনা ঢুকার ধারণা কূটনৈতিকভাবে নতুন প্রশ্নের জন্ম দিতে পারে।

তিনি বলেন, চীন থেকে করোনা এসেছে এটা বলা মানেই চীন-উত্তর কোরিয়া সীমান্তে কঠোর কোয়ারিন্টিন ব্যবস্থা চালু করতে হতো। আর এটাকরলে উত্তর কোরিয়া ও চীনের মধ্যে বাণিজ্য বড়ধরনের ক্ষতির মুখে পড়ত।

 

 


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com