September 19, 2026, 10:26 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বড়লেখায় মোটরসাইকেল চোর কারাগারে

বড়লেখায় মোটরসাইকেল চোর কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা : মৌলভীবাজারের বড়লেখা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য আলমাছ উদ্দিন ওরফে সাজুকে (৩০) কারাগারে পাঠিয়েছে পুলিশ। য়েছে। এর আগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্ব) দুপুরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

পরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকের আদালতে সাজু মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিগ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠায়।

সূত্র জানায়, গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে বড়লেখা পৌর শহর থেকে তৌহিদুল ইসলাম ফরহাদ নামে এক যুবকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এরপর ওইদিন দিবাগত রাতে ফরহাদ বড়লেখা থানায় একটি মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বুধবার (৭ সেপ্টেম্বর) বড়লেখা থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহযোগিতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুরদেউ (থানা বাজার) এলাকার কাইয়ুম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালায়। এসময় ফরহাদের চুরি হওয়া মোটরসাইকেলের যন্ত্রাংশ পরিবর্তনকালে হাতেনাতে আলমাছ উদ্দিন ওরফে সাজুকে আটক করা হয়। সেখানে সাজু পুলিশের কাছে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এরপর সাজুকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন কান্তি দাস বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করেন। পরে গ্রেপ্তার আলমাছ উদ্দিন ওরফে সাজু চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, সাজু আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরও একাধিক চোরের নাম বলেছে। এছাড়া চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com