November 5, 2026, 2:22 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ভালোবাসার কবর ফাতেমা ইসরাত রেখা

ভালোবাসার কবর ফাতেমা ইসরাত রেখা

 

        সিলেটের আলো::  কতবার কত অভিমান হলো
কতবার ছেড়ে গেলি কোলাহল বাজিয়ে প্রাণে।
সে যাওয়ায় বিশ্বাস ছিলো ফিরে আসার
বিশ্বাস ছিলো অন্তর্তম ভালোবাসার।
এবার যখন শেষবারের মতো চলে গেলি আপনালয়ে
জানিস ,কতটা নিথর ছিলো ধরণী তখন !
কতটা নীরব ছিলো হাওয়ার কাঁপন !
একটি গাছের পাতাও নড়েনি
একটি শুকনো পাতাও ঝরেনি
সবাই কি তবে আগেই জেনে গিয়েছিলো
এ আমাদের বিচ্ছেদই কেবল নয়
এ হবে আমাদের ভালোবাসার মরণ !
তবুও সবার অশ্রু কেন হলো এতটা নিঠুর ?
আকাশে মেঘ ছিলো না মোটেও
ছিলো না নদীতেও তুফান কোনো
অথচ, আমার বুকের ঝড় আজও কেন
তুমুল বর্ষণের অপেক্ষায় বুভুক্ষু সারাক্ষণ?
কে এমন জোয়ার এনে দিলো দু’চোখের নোনাজলে?
অন্তরে যখন মেনেই নিয়েছি প্রিয় বিরহ শোক
মেনে নিয়েছি দুঃসহ বেদনায় পোড়া অন্তর্লোক,
বিশ্বাস হন্তা মন আর কোনদিন ফিরবে না তোর দ্বারে
ভালোবাসার কবর তাই দগ্ধ চিত্তের সাজানো বাসরে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com