September 19, 2026, 10:50 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বলেছেন ভূমি ব্যবস্থাপনায় কোনো প্রকার দুর্নীতিকে বরদাশত করা হবে না

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বলেছেন ভূমি ব্যবস্থাপনায় কোনো প্রকার দুর্নীতিকে বরদাশত করা হবে না

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপিভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপিভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। ভূমি ব্যবস্থাপনায় কোনো প্রকার দুর্নীতিকে বরদাশত করা হবে না। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার উন্নত বাংলাদেশে পরিণত করা হবে। গতকাল সোমবার রাতে রাজধানী গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকের প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তিনি চট্টগ্রামে এলাকাবাসী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দেশের দক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার দায়িত্ব দেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভূমি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লায় আধুনিকায়নের ছোঁয়া লেগেছে।

ভূমি মন্ত্রী আরও বলেন, ‘প্রতিটি গ্রাম হবে শহর’—এই স্লোগানকে আমরা কাজের মাধ্যমে প্রমাণ করব। গৃহহীন, ভূমিহীন ও ছিন্নমূল মানুষের জন্য খাস জমিতে ঘর নির্মাণ করে আগামী দুই বছরের মধ্যে ৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন করা হবে। দারিদ্র্য ও বেকার মুক্ত উন্নত বাংলাদেশ গড়ায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com