August 5, 2026, 6:26 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
‘মনের মানুষ পেয়ে গেছি’

‘মনের মানুষ পেয়ে গেছি’

বিনোদন ডেস্ক : মনের মানুষ পেয়ে গেছেন টালিগঞ্জের দাপুটে অভিনেত্রী নুসরাত জাহান। ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, খোলাসা করেই বলি, আমি মনের মানুষ পেয়ে গেছি। তবে ওই সাক্ষাৎকারে তিনি এও জানিয়েছেন, এখনই সংসারী হওয়ার কথা তিনি ভাবছেন না। ২০১১ সালে পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন তিনি। তারপর জিৎ, দেব, অঙ্কুশসহ টলিপাড়ার প্রথম সারির প্রায় সব চিত্রনায়কের সঙ্গে জুটি বেঁধে রুপালি পর্দায় হাজির হন। এরই মধ্যে টালিগঞ্জে নিজের শক্ত জায়গা গড়ে নিয়েছেন এই অভিনেত্রী। শনিবার কলকাতার নজরুল মঞ্চে বসেছিল টেলি সিনে অ্যাওয়ার্ডের এবারের আসর। এতে সেরা অভিনেত্রী ও সেরা জুটির পুরস্কার পেয়েছেন নুসরাত জাহান। বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে তার একটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করার কথা রয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com