November 5, 2026, 2:21 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
মফস্বলের হাসপাতালে চাকরি নিয়ে থাকতে চান না যেসব ডাক্তার তাদের ফের সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মফস্বলের হাসপাতালে চাকরি নিয়ে থাকতে চান না যেসব ডাক্তার তাদের ফের সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 তিনি বলেন, যারা মফস্বল ছেড়ে শহরে চলে আসে তাদের চাকরি করার দরকার নেই। ঢাকায় বসে প্রাইভেট প্র্যাকটিস করলেই তো অনেক টাকা পাবে। দয়া করে তারা বিদায় নিয়ে বাড়ি চলে যাক, আমরা নতুন নিয়োগ দেবো। প্রতিনিয়িত ছেলেমেয়েরা লেখা-পড়া শিখে চাকরি খুঁজে বেড়াচ্ছে।

আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাতটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এম্বুলেন্সের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সিরাজুল হক খান এবং সমাপনী বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।

প্রথম ধাপে দেওয়া ৭টি অ্যাম্বুলেন্সের চাবি ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, বান্দরবান সদর হাসপাতালসহ গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, গাজীপুরের কালিয়াকৈর, খুলনার ফুলতলা, কুড়িগ্রামের রাজীবপুর, নেত্রকোনার কেন্দুয়া ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে ৫শ অ্যাম্বুলেন্স দেওয়া হবে।

ডাক্তারদের আবাসন সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটি সমস্যা আমি খুঁজে বের করেছি, তাদের আবাসিক সমস্যাটা। উপজেলায় গেলে সেখানে তাদের থাকার খুব একটা জায়গা নেই।

এসময় তিনি উপজেলা পর্যায়ে চিকিৎসকসহ সরকারি কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে বহুতল ভবন নির্মাণ করতে ইতোমধ্যে গণপূর্তকে নির্দেশ দেওয়ার কথা জানান।

শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যসেবা আমরা দেশের মানুষের কাছে পৌঁছাচ্ছি। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধানমন্ত্রী মুখ্যসচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর প্রেসসচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com