September 19, 2026, 8:14 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
মহামারী করোনাভাইরাসে জীবন দিলেন এক পুলিশ সদস্য

মহামারী করোনাভাইরাসে জীবন দিলেন এক পুলিশ সদস্য

সিলেটের আলোঃঃ মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে জীবন দিলেন পুলিশের আরও এক পুলিশ সদস্য। তার নাম মো. সায়ফুল আলম (৪১)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার গ্রামের বাড়ি পঞ্চগড় সদর থানার মাহানপাড়া গ্রামে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বলেন, সায়ফুল আলম কর্মজীবনে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার অকাল প্রয়াণ বাংলাদেশ পুলিশ এবং তার পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

ডিসি মো. ওয়ালিদ হোসেন আরও বলেন, আমরা এই বীর পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। একইসঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com