June 21, 2026, 10:04 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
মিটুু আহ্বায়ক, ছানা ও শিপন যুগ্ন আহ্বায়ক মহাস্থান প্রেস ক্লাবের কমিটি বিলুপ্ত আহ্বায়ক কমিটি গঠন

মিটুু আহ্বায়ক, ছানা ও শিপন যুগ্ন আহ্বায়ক মহাস্থান প্রেস ক্লাবের কমিটি বিলুপ্ত আহ্বায়ক কমিটি গঠন

মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার মহাস্থান প্রেস ক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রেস ক্লাবের এক জরুরী সভায় সভাপতি সাইদুর রহমান সাজু’র সভাপতিত্বে উপস্থিত সবার সর্বসম্মতিতে বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত এবং নতুন কমিটি গঠন উপলক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আনিছুর রহমান মিটু’কে আহ্বায়ক ও ছানাউল হক ছানা এবং গোলাম রব্বানী শিপন’কে যুগ্ন আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবেন। সভায় উপস্থিত ছিলেন সাইদুর রহমান সাজু (দৈনিক সাতমাথা), আনিছুর রহমান মিটু (দৈনিক কালের খবর), ছানাউল হক ছানা (চ্যানেল২১), শমশের নুর খোকন (দৈনিক উত্তরকোণ), এস আই শফিক (দৈনিক বগুড়া), খলিলুর রহমান খলিল (দৈনিক নয়া দিগন্ত), এস আই সুমন (দৈনিক বগুড়া), মোহাম্মাদ আলী (দৈনিক খবর পত্র), সেলিম আহম্মেদ (দৈনিক কালের খবর, কালবেলা), শাকিউল ইসলাম শাকিল (ভিশন বাংলা), ফজলুল হক (দৈনিক ঢাকার ডাক), গোলাম রব্বানী শিপন (সবুজ বাংলা), রাজু আহম্মেদ (দৈনিক মুক্ত সকাল), রুহুল আমিন (দৈনিক মুক্তজমিন), এম.এ সুমন, রাসেল মাহমুদ (দৈনিক সবুজ বাংলা)।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com