May 7, 2026, 9:18 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
মিথ্যা মামলা দিয়ে হয়রানি নাম করে নির্যাতন, অপমান এসব সইতে না পেরে আত্মাহত্যা

মিথ্যা মামলা দিয়ে হয়রানি নাম করে নির্যাতন, অপমান এসব সইতে না পেরে আত্মাহত্যা

সিলেটের আলোঃঃঃ  মিথ্যা মামলা দিয়ে হয়রানি, পাওনা ১ লক্ষ টাকার নাম করে নির্যাতন, অপমান এসব সইতে না পেরে আত্মাহত্যা করেন মোগলাবাজারের ছালেহ আহমদ। আত্মহ্যার পূর্বে লিখে যাওয়া চিরকুটে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। এসব ঘটনা উলে­খ করে মৃত্যুর জন্য এসএমপির কোতোয়ালী থানার ঘাসিটুলার আলাউদ্দিন সাজুর পুত্র ইফতে কামরুল হাসান তায়েফকে আসামী করে ও ৪/৫ জনকে অজ্ঞাত করে মোগলাবাজার থানায় মামলা করেন নিহতের ভাই মো. কামাল আহমদ। তিনি মোগলাবাজারের হোসেনপুর গ্রামের বাসিন্দা। মামলা নং ১০। মামলার এজাহারে তিনি উলে­খ করেন, নগরীর ঘাসিটুলা বেতের বাজারে হামিম ষ্টোর নামে একটি মুদি দোকানে ব্যবসা পরিচালনা করে আসছিলেন ছালেহ আহমদ। কিছুদিন পূর্বে তায়েফ একটি মিথ্যা মামলা দিয়ে ১ লক্ষ টাকা দাবি করে সালেহ এর কাছে। এ টাকা দিতে না পারায় গত ১৫ মার্চ রাতে তায়েফ ও তার সহযোগীরা সালেহ কে মারধর করে ও টাকা না দিলে নারী নির্যাতনের মামলা দেওয়ার ভয় দেখায়।
এসব ঘটনার জেরে সালেহ আহমদ আত্মহত্যা করেন বলে মামলায় উলে­খ করেন তার ভাই কামাল আহমদ।
মামলার সত্যতা  নিশ্চিত করেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আখতার হোসেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com