June 21, 2026, 10:55 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয় বদরুল আলম অভিযোগ জানাল পরিবার

মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয় বদরুল আলম অভিযোগ জানাল পরিবার

সিলেটের আলোঃঃ  সিলেটে জকিগঞ্জ উপজেলার বাবুর বাজারের ব্যবসায়ী মো. বদরুল আলম আফজালকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি জানিয়েছেন তার পরিবার। ভয়ে ষড়যন্ত্রকারীদের নাম উল্লেখ করছেন না বদরুল আলমের পরিবার।
পরিবারের দাবী যে সম্মান ক্ষুন্ন ও স্থানীয় সফল ব্যবসায়ী বদরুল আলমের ইমেজ নষ্ট করতে একটি মহল দীর্ঘদিন থেকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার বিকেল ৩টায় জকিগঞ্জের বাবুর বাজারে একটি দোকানে হামলার ঘটনায় বদরুল আলম আফজালকে ষড়যন্ত্র মুলক ভাবে ফাসাঁনোর চেষ্টা মাত্র। এ ঘটনায় গতকাল সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে মো. বদরুল আলম আফজালের ছোট ভাই ফখরুল ইসলাম গণমাধ্যমে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে ফখরুল ইসলাম বলেন, বদরুল আলম আফজাল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক। গতকাল সোমবার বিকেলে বাবুর বাজারে যে ঘটনা ঘটেছে তার সাথে আফজালের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, পরিবারের সম্মান ক্ষুন্ন ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী বদরুল আলমের ইমেজ নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্র করে ওই ঘটনায় তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তিনি জানান, ঘটনার সময় বদরুল আলম আফজাল তার ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরেই ছিলেন, তা সিসি ক্যামেরায় রেকর্ডও রয়েছে। ষড়যন্ত্রকারীরা স্থানীয় প্রশাসনকে ভুল বুঝিয়ে পরিবারের সম্মান ক্ষুন্ন ও বদরুল আলমের ইমেজ নষ্ট করতে দোকানের ভিতর থেকে তাকে আটক করে পুলিশ । যা সঠিক তদন্তের মাধ্যমে সত্য ও ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন হবে।
এবিষয়ে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের বলেন, হামলার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে, ঘটনার সাথে বদরুল জড়িত না থাকলে ছেড়ে দেয়া হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com