বগুড়া প্রতিনিধি : বগুড়ার মোকামতলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত হয়েছে। রোববার রাত আটটায় মোকামতলা প্রেসক্লাবের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বিশ্ব গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সত্য প্রকাশে আপসহীন থাকা সময়ের দাবি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, শফিউল আলম ডিউ, হারুন অর রশিদ লিটন, সাবিত হোসেন, আব্দুর রহমান নাহিদ,তাসনিম আলম তিতু, মোস্তাকিম রুবেল, নাসির উদ্দিন তারেক প্রমুখ।