May 7, 2026, 5:19 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুয়া পুলিশের এসআই আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুয়া পুলিশের এসআই আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের এসআই পরিচয়দানকারী একজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের পৌর এলাকার স্টেশন রোডস্থ শাপলা সুপার মার্কেটের সামনে থেকে আবুল ইসলাম (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মদনপুর গ্রামের মৃত. আব্দুল কাদিরের ছেলে।

শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামী আবুল ইসলাম নিজেকে মৌলভীবাজার থানার এসআই পরিচয় দিয়ে অন্ত কুর্মী নামের এক ব্যক্তির চুরি হওয়া একটি ইজি বাইক উদ্ধার করে দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা দাবি করে। অন্ত কুর্মী ইজি বাইকটি ফেরত পাওয়ার আশায় প্রাথমিক অবস্থায় তাকে নগদ ১ হাজার ৮০০ টাকা প্রদান করে। পরবর্তীতে আবুল ইসলাম বাকি টাকার জন্য অন্ত কুর্মীকে তাগাদা দিলে রবিবার বিকেলে শাপলা মার্কেটের সম্মুখে এসে বাকি ৩ হাজার ২০০ টাকা লেনদেনের সময় ইজি বাইকটি কোথায় জানতে চাইলে এসআই পরিচায়দানকারী ওই প্রতারক জানায় ইজি বাইকটি উদ্ধার করে শাহজি বাজার থানায় রাখা হয়েছে।

এসময় শাহজিবাজার নামে কোন থানার নাম জানা না থাকায় তাহাকে ভুয়া এসআই সন্দেহ করে শ্রীমঙ্গল থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই মো. রফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ আবুল ইসলামকে হেফাজতে নেয়া হয়।

পরবর্তীতে মৌলভীবাজার সদর থানায় আবুল ইসলাম নামে কোন এসআই না থাকায় পুলিশের জিজ্ঞাসাবাদে সে ভূয়া এসআই পরিচয়দানকারী বলে স্বীকার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আবুল ইসলামের নামে বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com