May 7, 2026, 4:27 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
মৌলভীবাজারে রেস্টুরেন্ট থেকে স্কুল-কলেজের ১৬ শিক্ষার্থী আটক

মৌলভীবাজারে রেস্টুরেন্ট থেকে স্কুল-কলেজের ১৬ শিক্ষার্থী আটক

সিলেটের আলো:: কুলাউড়া প্রতিনিধি :: হঠাৎ করেই মৌলভীবাজার পৌর শহরের বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে হানা দিয়েছে পুলিশ। এসময় সেখানে অবস্থান করা ১৬ তরুণ তরুণীকে আটক করা হয়েছে। আটককৃত সবাই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি আটক শিক্ষার্থীরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডায় মত্ত ছিলো।

মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরে এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, স্কুল কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীরা চাইনিজ রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে আজ শহরের জিএফসি চাইনিজ রেস্টুরেন্ট, ফায়ার এন্ড আইস রেস্টুরেন্টসহ বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় সেখানে অবস্থান করা ১৬ তরুণ-তরুণীকে আটক করা হয়। আটককৃতদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এসময় তরুণ তরুণীদের আটক করা হলেও চাইনিজ রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় নি।

মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ জানান, আটককৃতদের থানায় রাখা হয়েছে। তাদের অভিভাবকরা আসলে তাদের ছেড়ে দেয়া হবে। রেস্টুরেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন ম্যাজিস্ট্র্যাট সাথে না থাকায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে কিছু করা যায় নি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com