August 5, 2026, 7:45 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
যশোরে অভয়নগরে গণপিটুনিতে নিহত ৩

যশোরে অভয়নগরে গণপিটুনিতে নিহত ৩

যশোর প্রতিনিধি : যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদার পাড়ার রেলক্রসিংয়ের সামনে গরুচোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত তিন ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, ভোররাতে যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রামের খোরশেদ আলীর বাড়িতে গরু চুরি করতে আসেন কয়েকজন ব্যক্তি। তারা সঙ্গে একটি পিকআপ নিয়ে আসেন।
পরে খোরশেদ আলীর গোয়ালে ঢুকে তিনটি গরু চুরি করে পালানোর চেষ্টা করেন তারা। কিন্তু বিষয়টি বাড়ির মালিক খোরশেদ আলী টের পান এবং চিৎকার দেন। এছাড়া তাৎক্ষণিক এলাকার মসজিদের মাইকে বিষয়টি জানানো হয়।
এরপর এলাকাবাসী একত্রে জড়ো হয়ে ওই ৩ চোরকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে দুইজন  মারা যান এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের কোন ঠিকানা জানা যায়নি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com