August 5, 2026, 7:53 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
যুবকরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারে : হাবিবুর রহমান হাবিব এমপি

যুবকরা চাইলে সমাজকে পাল্টে দিতে পারে : হাবিবুর রহমান হাবিব এমপি

নিজস্ব প্রতিবেদক ঃ সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন- একটি অঞ্চলের যুবকরা চাইলেই পুরো সমাজকে পাল্টে দিতে পারে। আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবগুলো আন্দোলন সংগ্রামে এদেশের যুবকরাই অগ্রণী ভূমিকা পালন করেছে। এরই ধারাবাহিকতায় বর্তমানেও আমাদের যুবকরা ভালো ভালো কাজ করে যাচ্ছে। যার কারণে সমাজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি শুক্রবার (৩১ মে) সকালে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহরস্থ অরুণোদয় যুব সংঘের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আরও বলেন- ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ, এই অঞ্চলের যুবকরা খৎনা ক্যাম্পের আয়োজন করেছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিক দ্বায়িত্ব।

অরুণোদয় যুব সংঘের সভাপতি মোঃ শফিউল ইসলামের সভাপতিত্বে পারভেজ আহমেদ ও মোকাদ্দাছ খানের উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইফুল আলম, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুন খান, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফির আহমদ কামাল, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য এম. মোর্শেদ খান।

সংগঠনের সদস্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নজরুল খান, ছামিল খান, শিহাব আহমদ, আব্দুল্লাহ খান, আরিফুল ইসলাম, আলমগীর আহমদ, ওয়াসিফ আহমদ, মিনহাজ আহমদ, সাকিব আহমদ, নাঈম আহমদ, জামী আহমদ, জাহের আহমদ, সামী আহমদ, ইবাদ আহমদ প্রমুখ।
ক্যাম্পে অরুণোদয় যুব সংঘের উদ্যোগে শতাধিক বালককে ফ্রি সুন্নতে খৎনা দেয়া হয়।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com