June 21, 2026, 11:35 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
রংপুর সিটি নির্বাচনে আ’লীগের প্রার্থী ঝন্টু

রংপুর সিটি নির্বাচনে আ’লীগের প্রার্থী ঝন্টু

রংপুর প্রতিনিধি : বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘বর্তমান মেয়র ঝন্টুকেই দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।’ এর আগে সন্ধ্যায় গণভবনে রংপুর সিটি করপোরশেন নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের কেন্দ্রীয় নেতারা। সাক্ষাৎকার শেষে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, রংপুর সিটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২২ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৫ ও ২৬ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ৩ ডিসেম্বর পর্যন্ত। আর ২১ ডিসেম্বর ভোট গ্রহণ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com