November 5, 2026, 2:21 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
রসিক নির্বাচনে মোস্তাফিজার রহমান মোস্তফার লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করায় জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ অালহাজ্ব সেলিম উদ্দিন এমপি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

রসিক নির্বাচনে মোস্তাফিজার রহমান মোস্তফার লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করায় জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ অালহাজ্ব সেলিম উদ্দিন এমপি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন

রসিক নির্বাচনে মোস্তাফিজার রহমান মোস্তফার লাঙ্গল প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করায় জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ অালহাজ্ব   সেলিম উদ্দিন এমপি শুভেচ্ছা ও অান্তরিক অভিনন্দন জানিয়েছেন। এসময় তিনি বলেন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পল্লীবন্ধু অালহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদের মনোনীত জাতীয় পার্টির প্রতীক লাঙ্গলের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার বিপুল ভোটে জয়লাভ প্রমান করে জাতীয় পার্টির প্রতি মানুষের অগাধ ভালবাসা অার জনপ্রিয়তা অাকাশচুম্বি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ,সিলেট ৫(জকিগন্জ-কানাইঘাট)অাসনের হুইপ অালহাজ্ব সেলিম উদ্দিন এমপি তার অভিনন্দন বার্তায় অারো বলেন,বিজয়ের মাসে রংপুর থেকে এরশাদের বিজয়ধ্বনি শুরু হয়েছে ,শান্তিপ্রিয় এদেশের জনগন শান্তিতে থাকতে চায় তাই শান্তির প্রতীক লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করায় রংপুর বাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন জাতীয় পার্টির (জাপা) প্রার্থী রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com