November 5, 2026, 3:03 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
রাইফার মৃত্যু: দুই চিকিৎসক বহিষ্কার

রাইফার মৃত্যু: দুই চিকিৎসক বহিষ্কার

রাইফার মৃত্যু: দুই চিকিৎসক বহিষ্কার

সিলেটের আলো::চট্টগ্রামে শিশু রাইফার চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় বেসরকারি ম্যাক্স হাসপাতালের দুই চিকিৎসককে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত আলী শনিবার দুপুরে জানান, তদন্তে ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
এর আগে নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালের চিকিৎসকদের অবহেলায় শিশু রাইফার মৃত্যু হয়েছে বলে প্রমাণ পেয়েছে চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি। তার আগে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তেও একই চিত্র উঠে আসে।
তদন্তে এ ঘটনায় হাসপাতালের তিন চিকিৎসক- শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী এবং ম্যাক্স হাসপাতালের দুই চিকিৎসক ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেবকে দায়ী করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসক ও ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চার দফা সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নে (সিইউজে) তদন্ত প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।
এ সময় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। প্রতিবেদনের একটি অনুলিপি চট্টগ্রাম বিএমএ সভাপতি, সিইউজের সভাপতি এবং চকবাজার থানার ওসি দেওয়া হয়েছে। প্রতিবেদনে দোষী ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। এখন মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করব।’
কমিটির অপর দুই সদস্য হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান ডা. প্রণব কুমার চৌধুরী ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যুগ্ম সম্পাদক সবুর শুভ।
গত ২৮ জুন জ্বর ও গলাব্যথা নিয়ে ম্যাক্স হাসপাতালে সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের কন্যাশিশু রাইফাকে ভর্তি করানো হয়। কিন্তু সেখানকার চিকিৎসকদের চরম অবহেলা ও ভুল চিকিৎসার বলি হয়ে ভর্তির ৩০ ঘণ্টা পর মারা যায় শিশু রাইফা। রাইফা খানের মৃত্যুর একদিন পর সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে। পাঁচদিন তদন্ত শেষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। রাইফার বাবা-মা, ম্যাক্স হাসপাতালের চিকিৎসক-নার্স, হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত ও মৌখিক জবাবসহ মোট ১২ জনের বক্তব্য নিয়ে এবং সংশ্নিষ্ট নথিপত্র পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদনটি তৈরি করা হয়েছে


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com