August 5, 2026, 9:43 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন ইরানী প্রফেসর কাজেম কাহদুয়ি

রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করলেন ইরানী প্রফেসর কাজেম কাহদুয়ি

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : ইরানের ইয়াজদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. কাজেম কাহদুয়ি গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। এসময় তিনি প্রত্ন ও শিল্পবস্তুর গ্যালারি ঘুরে দেখা ছাড়াও জাদুঘরে রক্ষিত প্রাচীন ফারসি পাণ্ডুলিপি ও শিলালিপি দেখেন। তিনি ইতিহাসের অমূল্য সম্পদ এসব পাণ্ডুলিপি ও শিলালিপি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ ও অনুবাদের বিষয়ে সহযোগিতা প্রদানে আগ্রহ ব্যক্ত করেন। এসময় সেখানে অন্যদের মধ্যে জাদুঘরের পরিচালক প্রফেসর এ আর এম আব্দুল মজিদ, রাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর মো. ওসমান গনী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বুধবার প্রফেসর কাজেম কাহদুয়ি রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে ইরানের ইয়াজদ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। উপাচার্য এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রমের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ ব্যক্ত করেন। এসময় সেখানে উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, সিন্ডিকেট সদস্য মো. সফিকুজ্জামান জোয়ার্দার, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পান্ডে, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর মো. ওসমান গণীসহ বিভাগের শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com