November 4, 2026, 8:46 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
রিফাত এন্ড কোং’কে ২০ হাজার জরিমানা করা হয়েছে

রিফাত এন্ড কোং’কে ২০ হাজার জরিমানা করা হয়েছে

সিলেট নগরীর জিন্দাবাজারে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের ভ্রাম্যমান আদালতের অভিযানে সহির প্লাজার । মঙ্গলবার বেলা ৩টা থেকে পৌণে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পাশ্ববর্তি পালকী রেস্টুরেন্টেও অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকির নেতৃত্বে অভিযানে জেলা প্রশাসন, বিএসটিআইয়ের কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্টরা জানান, সুপার শপটিতে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ খাবার ও মিষ্টিজাত দ্রব্যে মাছি বসার কারণে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে রিফাত এন্ড কোম্পানীর ম্যানেজার শোভন আহমদ শুভ ও তার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকি জানান, রমজান মাস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এরকম অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com